‘আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর সুযোগ নেই’-সিইসি

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক➤ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন সকল কার্যক্রম লকডাউন বহির্ভূত থাকবে।

thai foods

শনিবার (২৪ জুলাই) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট-৩ আসনের উপ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন। ২৮ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১১ মার্চ মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদীয় নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

খখ/মো মি

আগেঢাকায় এসেছে ২৫০টি আইসিইউ মোবাইল ভেন্টিলেটর
পরেভারত থেকে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন দেশে আসলো