আমেরিকার তৈরি মডার্নার টিকা নিলেন রুহুল কবির রিজভী

বিরোধিতা থেকেই সেরামের টিকা নেননি তিনি
thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই বিরোধিতা থেকেই তখন সেরামের টিকা নেননি তিনি, এবার আমেরিকার তৈরি মডার্নার টিকা নিয়েছেন রিজভী।

thai foods

সোমবার(২৬ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে মডার্নার টিকা নেন বিএনপির এই নেতা।

এ বছরের ১৫ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী বলেছিলেন, আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনি সেরামের টিকা নেবেন কিনা? আমি বলেছি, ন্যায়সঙ্গতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি, বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেবো না।’

গত ১৬ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন রিজভী আহমেদ। ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দুই মাস হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হওয়ায় বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।

খখ/মো মি

আগে৫ আগস্ট পর্যন্ত স্থগিত হলো সিলেট-৩ আসনের উপনির্বাচন
পরেকরোনায় ১দিনে মৃত্যুর নতুন রেকর্ড ২৫৮ জনের, শনাক্ত ১৪৯২৫