করোনায় ১দিনে মৃত্যুর নতুন রেকর্ড ২৫৮ জনের, শনাক্ত ১৪৯২৫

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ কঠোর লকডাউনেও থামছে না করোনা সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ভাইরাসটির শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করছে। একদিনের মাথায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৭৭৯ জনে। এর আগে গতকাল ২৬ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৯২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৫২টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪৫৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৫৫ হাজার ১৫৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ৪৭৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৫ লাখ ৫৮ হাজার ৭১১টি।

গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ১৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৮১ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৫৮ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন পাচ হাজার ১৩৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৮৪৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন দুই লাখ ৭৬ হাজার ১০৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৯ হাজার ২৭৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৮ জন ও মহিলা ১২০ জন। যাদের মধ্যে বাসায় ১৫ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন মারা গেছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেআমেরিকার তৈরি মডার্নার টিকা নিলেন রুহুল কবির রিজভী
পরেডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক সজীব ওয়াজেদ জয় পা দিলেন একান্নতে!