১ আগস্ট খুলছে রফতানিমুখী শিল্প কারখানা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤চলমান কঠোর লকডাউনে ৯ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট (রবিবার) থেকে খুলছে রফতানিমুখী শিল্প কারখানা।

thai foods

কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামী ১ আগস্ট থেকে রফতানিমুখী সব শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কঠোর বিধিনিষেধের মধ্যে উৎপাদনমুখী সব শিল্প প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠকে তারা এ দাবি জানান।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৫ আগস্টের পরও কঠোর বিধিনিষধ বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর। (৩০ জুলাই) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‌‘আমরা কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।’ এর মধ্যেই ব্যবসায়ীদের অনুরোধে রফতানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়া হলো।

খখ/মো মি

আগেযেভাবে করবেন এনআইডি ছাড়া টিকা নিবন্ধন
পরেতিন দিনের রিমান্ডে আলোচিত হেলেনা জাহাঙ্গীর