ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা কোম্পানীগঞ্জ আটক

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক➤নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে কোম্পানীগঞ্জ থেকে আটক করা হয়। উপজেলার চরএলাহী থেকে এসব রোহিঙ্গাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

thai foods

যার মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ৪ শিশু রয়েছে। এরআগে একই স্থান থেকে গত ১১ জুন ১২ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল স্থানীয়রা।

বুধবার (৪ আগস্ট) বিকেলে চরএলাহী ৩নং ওয়ার্ড বামনী নদীর হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকা থেকে রোহিঙ্গাদের আটক করে স্থানীয়রা।

আটককৃত রোহিঙ্গা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের হারজিনা (২৪) মো. রফিক (২৯) সাবিকুন নাহার (৩৭) জান্নাত উল্যাহ (২) মো. রশিদ (১৭) খায়রুল আমিন (২৪) জাহেদা বেগম (২২) সাইদুল আমিন (৩০) সামছুন নাহার (১) নুর আলম (২০) জাহিদ হোসেন (১৮) রেয়াজুল ইসলাম (২৯) সাইদুর আলম (১৪) নুর ইসলাম (৬০)।

আটককৃত রোহিঙ্গারা জানান, তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দালালের মাধ্যমে ইঞ্জিন চালিত ট্রলারে করে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা করেছিল। কিন্তু দালালরা কৌশলে আমাদের কুতুপালং ঘাটের কথা বলে হেঞ্জু মাঝিরঘাটে নামিয়ে দিয়ে চলে যায়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার গণমাধ্যমকে জানান, ঘটনায় তাদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনে মামলা দায়ের করা হবে। আটককৃত রোহিঙ্গাদের কারাগারে পাঠানো হবে বৃহস্পতিবার।

খখ/মো মি

আগেরান্নার গ্যাস সাশ্রয় করবেন? মেনে চলুন নিয়মগুলো
পরেআজ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী