করোনায় ১দিনে ১৯৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৫৩৫

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ একদিনের ব্যবধানেই করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়লো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৫৪৭ জনে।

thai foods

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৫৪৭ জনে।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এরমধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫৩৩টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৮ হাজার ৮৮১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি।

গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৮৮১ জনের নমুনা সংগ্রহ করা হলেও আগের নমুনাসহ এদিন পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি নমুনা। যেখানে শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯০ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন ও ১১ বছর থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৭১৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন চার হাজার ৯১৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৪৬ হাজার ২৪৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৭০ হাজার ৫৬৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৫ হাজার ৬৮০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১৬ জন ও মহিলা ৮২ জন। যাদের মধ্যে বাসায় তিনজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে‘নরেন্দ্র মোদি না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে’-কঙ্গনা রানৌত
পরে‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যুক্ত ছিলেন-ড. হাছান মাহমুদ