‘আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত’-ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বরিশালের বিষয়টা একান্ত স্থানীয়। সেখানে তড়িৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন। তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটেছিল। তার আগে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

thai foods

রবিবার (২২ আগস্ট) দুপুর সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।

মন্ত্রী মনে করেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত। জনগণের সমর্থন নিয়ে ধস নামানো বিজয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে ২০০৯ সালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন। এর পরের নির্বাচনগুলোতেও বিএনপি অংশগ্রহণ করেছিল এবং কি ফলাফল হয়েছে সেটি আপনারা জানেন এবং দেখছেন, বিএনপি প্রধান বিরোধী দলের আসনেও বসতে পারে নাই।’

‘সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে বিএনপি’র বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীকে আমরা কখনো লেলিয়ে দেইনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির কারো ব্যক্তিগত অপরাধ বা ব্যক্তিগত নৈতিক স্খলনের কারণে বা ফৌজদারি অপরাধের কারণে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে, বিএনপি সেটিকেও রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করে, যা কখনো সমীচীন নয়।

খখ/মো মি

আগেভারত-বাংলাদেশ ফ্লাইট চলাচল অনিশ্চিত
পরেকরোনায় ১দিনে মৃত্যু ১৩৯ জনের, শনাক্ত ৪৮০৪