খাসখবর মহামারী ডেস্ক➤ একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ২৮২ জনে।
রবিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে। এর আগের দিন শনিবার দেশে করোনায় ১২০ জনের মৃত্যু হয়েছিল এবং ৩ হাজার ৯৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।
এতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তেরো লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।
শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যহার ১ দশমিক ৭৩ শতাংশ।
সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৭৩২টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩০ হাজার ৬১৮ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৭টি।
গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৬১৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও আগের নমুনাসহ এদিন পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি নমুনা। যেখানে শনাক্তের হার ১৬ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯০ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আটজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১২৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৭১৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩ লাখ ৫৪ হাজার ১৯৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ২ লাখ ৮৫ হাজার ১৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬৯ হাজার জন। কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪ হাজার ৫০৬ জন। ছাড় পেয়েছেন ৭৬৫১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১১ লাখ ৬৮ হাজার ৩২৮ জন। আর ছাড় পেয়েছেন ১০ লাখ ৫২ হাজার ২৭৮ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭২ জন ও মহিলা ৬৭ জন। যাদের মধ্যে বাসায় চারজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন।
খখ/মো মি


