করোনায় মৃত্যু কমেছে, মৃত্যু ১১৭, শনাক্ত ৫৭১৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় মৃত্যু কমতে শুরু করেছে। ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৩৯৯ জনে।

thai foods

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য পাঁচ হাজার ৭১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৯৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৫৪৬টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৭ হাজার ৩১৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৭৮৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি।

এর আগে রবিবার গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে।

সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১১৭ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয়জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৬২০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৮০৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৫৫ হাজার ৮১৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৮৮ হাজার জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬৭ হাজার ৮১৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৩ জন ও মহিলা ৬৪ জন। যাদের মধ্যে বাসায় চারজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন মারা গেছেন।

খখ/মো মি

আগেকলকারখানায় কর্মরত শ্রমিক ও তাদের পরিবারকে ভ্যাকসিনের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরে৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপনির্বাচন