৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণটিকার দ্বিতীয় ডোজ

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে চলা গণটিকা কর্মসূচিতে যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর।

thai foods

বুধবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

অধ্যাপক ডা. খুরশিদ বলেন, ‘গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও ভ্যাকসিন আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না।’

তিনি বলেন, ‘সারাদেশে গণটিকা চলাকালে যে ব্যক্তি যেই কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। কিছু কিছু দেশ আমাদের কাছে মডার্না ও ফাইজারের ভ্যাকসিন চাচ্ছে, এটা এখন দেওয়া সম্ভব নয়। শিগগিরই দেশে ফাইজারের ৬০ লাখ ভ্যাকসিন আসবে। আমাদের হাতে এখনও ৩৫ লাখের মতো ভ্যাকসিন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ভ্যাকসিন দিয়ে আমরা ক্যাম্পেইন ভ্যাকসিনেশনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করব। আমরা আশা করছি, যাদের প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে দ্বিতীয় ডোজ নিশ্চিত করা হবে।’

এসএমএস ছাড়া দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কি না? এমন প্রশ্নের জবাবে ডা. খুরশীদ আলম বলেন, ‘এ বিষয়ে আজ একটি বৈঠক আছে। বৈঠক শেষে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।’

তিনি বলেন, ‘এই ভ্যাকসিনেশন কার্যক্রমকে আমরা ক্যাম্পেইন ভ্যাকসিনেশন বলতে পারি। পরীক্ষামূলকভাবে আমরা এটি বাস্তবায়ন করেছিলাম। আমাদের সক্ষমতা যাচাই করা এবং আমরা দিতে পারি কি না, সেটা যাচাইয়ের জন্য।’

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর প্রশংসা করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘আপনারা জানেন যে, উনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমেরিকা প্রবাসী চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে উনার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ জিনিসগুলো নিয়ে এসেছেন। এটা মানুষের কল্যাণে কাজে আসবে এবং মানুষের জীবন বাঁচাবে।’

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ৫৬১টি ভেন্টিলেটরের মধ্যে ৩০০টি বিতরণের ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি প্রবাসীদের পাঠানো দুই চালানে ৫৬২টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর আসে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ বিমানবন্দরে এসে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।

অনুষ্ঠানে ডা. আবদুল্লাহ বলেন, ‘এগুলো যুক্তরাষ্ট্রে বসবাস করা চার চিকিৎসক- নেফ্রোলজিস্ট অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মাসুদুল হাসান, জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ উস শামস চৌধুরী, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান ও কানাডায় বসবাস করা চিকিৎসক আরিফুর রহমানের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

খখ/মো মি

আগেদিনাজপুরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, সিআইডির এএসপিসহ গ্রেফতার ৫
পরেশিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১১ সেপ্টেম্বর পর্যন্ত