শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১১ সেপ্টেম্বর পর্যন্ত

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক➤ আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

thai foods

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইনে এ বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ইউজিসি চেয়ারম্যান, দুই মন্ত্রণালয়ের সচিব ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা সংশ্লিষ্টরা অংশ নেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রবীন্দ্রনাথ রায় ছুটি বাড়ানোর তথ্য জানিয়েছেন।

এম খায়ের জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটিও আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়

খখ/মো মি

আগে৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণটিকার দ্বিতীয় ডোজ
পরেকরোনায় মৃত্যু ও শনাক্ত নিম্নমুখী, মৃত্যু ১০২, শনাক্ত ৪৬৯৮