খাসখবর মহামারী ডেস্ক➤ টানা ৩ দিন ধরে করোনায় মৃত্যু হচ্ছে একশর নিচে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ২৬ হাজার ১০৯ জন। শনিবার (২৮ আগস্ট) করোনায় মৃত্যু এক শ’র নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন।
সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষার বিপরীতে ৩ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে শনাক্তের হার ১২ দশমিক ০৭ শতাংশ। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৩৩ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৬টি, জিন এক্সপার্ট ৫৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৫৯৯টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ৩৮৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ২৪৮টি
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ২১ হাজার ৮৮৬ জন। দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাত জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৪০১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৮৯২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৬৪ হাজার ৪৪৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ চার হাজার ১৫৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬০ হাজার ২৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
খখ/মো মি


