রাঙামাটির কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে এক বৃদ্ধ কৃষক নিহত

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্কসন্ত্রাসীদের গুলিতে রাঙামাটির কাপ্তাইয়ে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। সোমবার (৩০ আগস্ট) বিকেলে ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড়ইছড়ি-ঘাগড়া সড়কের পাশে কুকিমারা এলাকায় এই ঘটনা ঘটে।

thai foods

নিহত ব্যাক্তির নাম থোয়াই অংপ্রুুগ্রী মারমা, তার বয়স ৭০ বছর। তিনি কুকিমারা মারমা পাড়ার মৃত থোয়াইসাউ মারমার ছেলে।

স্থানীয়রা জানায়,নিহত ব্যাক্তি পেশায় একজন কৃষক। ঘটনার সময় তিনি রাস্তা দিয়ে কৃষি কাজ সেড়ে তাঁর বাড়িতে ফিরছিলেন।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খখ/মো মি

আগেআজ চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি
পরেবিশ বছর পর আফগানিস্তান ছাড়লো মার্কিন সেনারা