‘শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে’- প্রধানমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারির মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

thai foods

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সেই সঙ্গে করোনা বিষয়ে নিজের জন্য নিজেকে সচেতন থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বলেন, স্কুলের ছেলে মেয়েদের বিষয়ে ডব্লিউএইচও’র নির্দেশনা আছে। সেই নির্দেশনা মেনে স্কুলের ছেলে-মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। যার জন্য কিছু ফাইজার টিকা ইতোমধ্যে পৌঁছেছে, আরও পৌঁছাবে এবং মর্ডানার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর তাছাড়া অন্যান্য টিকাও তো আসছে। ইতোমধ্যে টাকাও পৌঁছে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬ কোটি টিকার টিকা দিয়েছি। পর্যায়ক্রমে এগুলো আসতে থাকবে। এগুলো রাখা, দেওয়া সেটার জন্য পরিকল্পনা এবং ব্যবস্থাপনা আমাদের নিতে হচ্ছে। সেটা আমরা করে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে টিকা দেওয়ার পরেও অনেকের আবার কিন্তু করোনা হয়, কিন্তু সেটা ওতোটা মারাত্মক হয় না। সেই জন্য সবাইকে অনুরোধ করব সাবধানে থাকতে।

সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু দেখা যাচ্ছে যে, টিকা দেওয়ার পরও অনেকেই আবার করোনায় আক্রান্ত হয়। কিন্তু সেটা সেরকম মারাত্মক হয় না। সেজন্য সবাইকে আমি অনুরোধ করবো, একটু সাবধানে থাকার জন্য।’

বিশেষত যারা বিভিন্ন রোগ যেমন-হার্ট, কিডনি, ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত, তাদের সাবধানে থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি সবাইকে দৃষ্টি দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি, অনেক উন্নত দেশও তা নিতে পারেনি। আমাদের প্রচেষ্টা রয়েছে এবং আমরা শুরু থেকেই সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। তবে নিজেদেরও সজাগ থাকতে হবে।’

খখ/মো মি

আগেভিক্ষুক মা ও নবজাতকের দায়িত্ব নিলেন ওসি মঈনুর রহমান!
পরে৭ অক্টোবর কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন