৭ অক্টোবর কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক➤ নির্বাচন কমিশন সচিবালয় কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়।

thai foods

ঘোষিত তফসিল অনুুযায়ী মনোনয়ন দাখিল ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর আর ভোট গ্রহণ আগামী ৭ অক্টোবর।

আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মারা গেলে কুমিল্লা-৭ আসন শূন্য হয়। সাবেক এই ডেপুটি স্পিকার ওই আসন থেকে জাতীয় সংসদে পঞ্চমবারের মতো প্রতিনিধিত্ব করছিলেন।

খখ/মো মি

আগে‘শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে’- প্রধানমন্ত্রী
পরেকরোনায় ১দিনে মৃত্যু ৮৮ জনের, শনাক্ত ৩৪৩৬