করোনায় ১দিনে মৃত্যু ৮৮ জনের, শনাক্ত ৩৪৩৬

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যু বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৩৬২ জনে। এর আগেরদিন বুধবার ৭৯ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বেড়েছে।

thai foods

বৃহস্পবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ১১৬ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯১ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৭টি, জিন এক্সপার্ট ৫৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৬০০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৩ হাজার ৫৯৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ২৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আটজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৪ জন ও মহিলা ৩৪ জন। যাদের মধ্যে বাসায় দুইজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে সাতজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ২৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৩৮৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৬৭ হাজার ২৮১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১০ হাজার ৩৬০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৬ হাজার ৯২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে৭ অক্টোবর কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন
পরেপরীমণি মামলার তত্ত্বাবধায়ক সিআইডির অতিরিক্ত ডিআইজিসহ দুই কর্মকর্তা অবসরে!