করোনায় ১দিনে মৃত্যু ৫৬ জনের, শনাক্ত ২৬৩৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় একদিনে পুরুষের চেয়ে নারীর মৃত্যু হয়েছে দ্বিগুন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৬৮৪ জনে।

thai foods

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ২ হাজার ৬৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪০টি, জিন এক্সপার্ট ৫৫টি, র্যাপিড অ্যান্টিজেন ৬০৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৪৬৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৩৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার নয় দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছে

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৯ জন ও মহিলা ৩৭ জন। যাদের মধ্যে বাসায় একজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৬৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৯৬২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭০ হাজার ৮৮০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৮ হাজার ৬৫৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫২ হাজার ২৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

খখ/মো মি

আগেদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১২৯১ জন
পরে‘সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলতে হবে এমন কোনো রীতি নেই’-জনপ্রশাসন প্রতিমন্ত্রী