খাসখবর মহামারী ডেস্ক➤আবারো বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৯৩১ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭১ জন।
রবিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।
সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮০২টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪০টি, জিন এক্সপার্ট ৫৫টি, র্যাপিড অ্যান্টিজেন ৬০৭টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ১১২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৭৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার সাত দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ ও ২৯ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে চারজন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫০২ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৪৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৩ হাজার ৮৫৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ২৪ হাজার ৬২২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৯ হাজার ২৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
খখ/মো মি


