খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে ফের করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৮ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০১ জন।
এর আগেরদিন মঙ্গলবার দেশে করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৮৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮০৮ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪৪টি, জিন এক্সপার্ট ৫৫টি, র্যাপিড অ্যান্টিজেন ৬০৯টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৮ হাজার ৫৪৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৬১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হাড় ৬ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের একজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৯ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশালে তিনজন, সিলেট বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫২১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ২৮৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৫ হাজার ৩০৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ২৮ হাজার ২৩১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৭ হাজার ৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
খখ/মো মি


