করোনায় সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়ালো, ১দিনে মৃত্যু ৪৩, শনাক্ত ১৩৮৩

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনায় সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়ালো। আবার ১দিনে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ২২৫ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন।

thai foods

এর আগের দিন শনিবার করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বেড়েছে। এছাড়া আজ নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ এক হাজার ৫৪১ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।  এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ১২৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬২৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৪ লাখ ৩৭  হাজার ৬৫৬টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শনাক্ত এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন ও ১১ থেকে ২০ বছরের একজন রয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ ও ২১ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪২২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ১৩৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৭ হাজার ২১৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৩২ হাজার ৩৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৪ হাজার ৮৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

খখ/মো মি

আগে৬ মাস বাড়ানো হলো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ
পরেগণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আবারো!