২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে আবারও গণটিকা কার্যক্রম!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে টিকা পাবেন ৮০ লাখ মানুষ
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে দেশব্যাপী করোনা ভাইরাসের টিকাদানের বিশেষ ক্যাম্পেইন গণটিকা কর্মসূচি আবারও শুরু হচ্ছে। এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

thai foods

রবিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে যারা টিকার জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখন পর্যন্ত এসএমএস পাননি বা টিকা নিতে পারেননি, তাদেরকে এই ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হবে। ‘এ দিন ৮০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।’

সারাদেশে প্রায় ৬ হাজার টিকাকেন্দ্র থেকে এই টিকা দেওয়া হবে এবং যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে এই ক্যাম্পেইনে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ইতোমধ্যে যারা টিকা রেজিস্ট্রেশন করে অপেক্ষা করছেন, তাদেরকে এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে একযোগে দেশব্যাপী এই টিকা কার্যক্রমের মাধ্যমে টিকা দেওয়া হবে। এতে ৬ হাজার কেন্দ্র থেকে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার টার্গেট নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সারা দেশে প্রতিটি ইউনিয়ন পরিষদ হবে টিকাদান কেন্দ্র। এক্ষেত্রে চার হাজার ৬শটি ইউনিয়নে তিনটি করে বুথ, এক হাজার ৫৪টি পৌরসভায় একটি করে বুথ এবং সিটি কর্পোরেশনের ৪৩৩টি ওয়ার্ডে তিনটি করে বুথ স্থাপন করে টিকা দেওয়া হবে। আর প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে যে টিকা দেওয়া প্রয়োজন, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন, টিকার জন্য তারা যেই কেন্দ্রে টিকার নিবন্ধন করেছেন, তার পার্শ্ববর্তী যে কেন্দ্রে এই টিকা ক্যাম্পেইন চলবে সেখান থেকেই এই টিকা নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া চলমান আছে। তাদের অগ্রাধিকার ভিত্তিতে রাখা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রায় সবারই টিকা দেওয়া হয়েছে। তবে যারা এখনও দেননি তাদের সবাইকে আহ্বান জানাবো দ্রুত টিকা নেওয়ার জন্য।

প্রবাসীদের সম্পর্কে তিনি বলেন, কয়েকটি জায়গায় প্রবাসীদের বুস্টার ডোজের কথা বলা হয়েছে। তবে হু এখন পর্যন্ত বুস্টার ডোজের নির্দেশনা দেয়নি। যদি এমন প্রয়োজন হয় তবে আমরা অবশ্যই আমাদের প্রবাসীদের কথা বিবেচনা করব এবং প্রয়োজনে হুর সঙ্গে কথা বলে তাদের জন্য যথাযথ পদক্ষেপ নেবো।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগে‘পদ্মা সেতু চালু হবে আগামী জুনে’-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
পরে৪ মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু ২১ জন, শনাক্ত ৯৮০