চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় উপজেলায় ৮ প্লাটুন বিজিবি চেয়েছে জেলা প্রশাসন।  

thai foods

বুধবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন প্রয়োজন।  ১৩ অক্টোবর রাত ৯টা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রয়োজন।

চট্টগ্রামের হাটহাজারীতে ২ প্লাটুন, বাঁশখালীতে ২ প্লাটুন, ফটিকছড়িতে ১ প্লাটুন, সীতাকুণ্ডে ১ প্লাটুন, চন্দনাইশে ১ প্লাটুন এবং পটিয়ায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  চিঠিতে অনুরোধ জানানো হয়।

খখ/মো মি

আগে‘কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক অপশক্তির কাজ, কেউ ছাড় পাবে না’- ওবায়দুল কাদের
পরে‘কুমিল্লার ঘটনা চিহ্নিত মহলের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা’-ড. হাছান মাহমুদ