করোনায় ১দিনে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৬

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৪৬ জন।

thai foods

শুক্রবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক 0.৯ শতাংশ। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯৬ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৫২৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ ও ৫ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, সিলেট বিভাগে একজন মারা গেছেন।

খখ/মো মি

আগে‘এমন শাস্তি দিতে হবে ভবিষ্যতে যেন আর কেউ সাহস না পায়’-প্রধানমন্ত্রী
পরে‘১২ বছরে দুর্গাপূজায় কোন ধরনের সহিংসতা হয়নি, এবারের ঘটনা সাম্প্রদায়িক অপশক্তির পরিকল্পিত’-ওবায়দুল কাদের