করোনায় ১দিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৮

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৯১ জনে।

thai foods

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সেখানে শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪৮১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৬ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী দুইজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন।

খখ/মো মি

আগে‘কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে, সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য’-শেখ হাসিনা
পরেনাম পরিবর্তন হচ্ছে ফেসবুকের!