করোনায় ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৭৬

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে দুইজন, খুলনা বিভাগে দুইজন ও সিলেট বিভাগে একজন মারা গেছেন।

thai foods

ঢাকাসহ চার বিভাগে করোনায় কেউ মারা যায়নি। এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জনে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জনে। সেখানে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪৪০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৬ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী একজন। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।

খখ/মো মি

আগে‘শিগগির পূজামণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে’- স্বরাষ্ট্রমন্ত্রী
পরেএমএ মান্নান ফ্লাইওভারের র‌্যাম্পের একটি পিলারে ফাটল, জনমনে আতংক