করোনায় ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৯৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে দুইজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪১ জনে।

thai foods

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনে। সেখানে শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৬ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন রয়েছে ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৩ জন। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।

খখ/মো মি

আগে‘শিগগিরই সারাদেশেই ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া হবে’-স্বাস্থ্যমন্ত্রী
পরে‘আসন্ন শীতে দেশে আবারো করোনাভাইরাস মাথাচারা দিয়ে উঠতে পারে’- প্রধানমন্ত্রী