৩১ অক্টোবর গ্রিক ভার্সনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ আওয়ামী যুবলীগ গ্রিস শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী (গ্রিক ভার্সন) বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এথেন্সের ত্রিয়ানোন হলে অনুষ্ঠিত হবে।

thai foods

অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি থাকবেন- যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথি থাকবেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, ড. সাজ্জাদ হায়দার লিটন, সাংগঠনিক সদস্য মো. রেজাউল কবির, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. জহুরুল ইসলাম মিল্টন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, কার্যনির্বাহী সদস্য- মো. মোক্তার হোসেন চৌধুরী কামাল প্রমুখ।

খখ/মো মি

আগে‘বিএনপি-জামাতের ষড়যন্ত্রে সাম্প্রদায়িক সহিংসতায় বিক্ষত বাংলাদেশ’- সজীব ওয়াজেদ জয়
পরেআজ শুরু হচ্ছে জি-২০ সম্মেলন