করোনায় ১দিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২২৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মাত্র ৩ জন মারা গেছেন। এদের সবাই নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৩ জনে।

thai foods

মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হলে ২২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে। সেখানে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২১১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩ জনের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ১০ বছরের মধ্যে একজন রয়েছে। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এদের মধ্যে ঢাকা বিভাগের ২ ও চট্টগ্রাম বিভাগের একজন।

খখ/মো মি

আগেদেশে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
পরে‘ভোট এলে হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়াকান্না করি, হিন্দুদের দরদ দেখাই, বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন?’- ওবায়দুল কাদের