‘যুবলীগ উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় ও শক্তিশালী যুব সংগঠন’-শেখ ফজলে শামস্‌ পরশ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে যুবলীগ আপসহীন। ‘যুবলীগ শুধু বাংলাদেশেরই নয়, ভারত উপমহাদেশেরও সবচেয়ে বড় ও শক্তিশালী যুব সংগঠন।’

thai foods

শুক্রবার (১২ নভেম্বর) ২০২১ইং,   সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডির-৩২ নম্বরগামী যুবলীগের আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে  যুবলীগের বর্ণাঢ্য  শোভাযাত্রা শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ধানমন্ডি ৩২ নম্বরে শেষ হয়েছে।

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে পরশ বলেন, ‘এটা একটা ঐতিহাসিক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।  আপনারা ঐক্যবদ্ধ থাকলে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার উন্নয়ন কর্মকাণ্ড মসৃণভাবে সম্পন্ন করতে পারবেন।  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবেন। বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র রাজপথে থেকেই তা প্রতিহত করবে ঐক্যবদ্ধ যুবলীগ।’

সবশেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা, গাজীপুর জেলা ও গাজীপুর মহানগরসহ সবস্তরের নেতাকর্মীর প্রতি ধন্যবাদ জানান পরশ।

খখ/মো মি

আগে‘বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চায় বাংলাদেশ’-শেখ হাসিনা
পরে‘বৈশ্বিক উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে উন্নত দেশগুলোর এগিয়ে আসা উচিত’- শেখ হাসিনা