২৪-৩০ ডিসেম্বর ডিজিটাল পদ্ধতিতে আদমশুমারি

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দেশের ৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন।

thai foods

রবিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারো (বিবিএস) প্রতি ১০ বছর পর দেশের প্রকৃত জনসংখ্যা ও গৃহের অবস্থা জানার জন্য আদমশুমারি ও গৃহগণনা পরিচালনা করে থাকে। এবার ৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা ২০২১ আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর সময়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।

স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। এরপর ১৯৮১ সালে দ্বিতীয়, ১৯৯১ সালে তৃতীয়, ২০০১ সালে চতুর্থ এবং ২০১১ সালে পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ২২৩
পরেটি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া