খাসখবর আইন আদালত ডেস্ক➤ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে চার্জ গঠনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
আজ সোমবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। পরিমণির আইনজীবী নীলঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সকাল ১০টা ২২ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির হন পরিমণি।
গত ২৬ অক্টোবর এ মামলার চার্জশিট গ্রহণ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম চার্জশিট গ্রহণ না করে চার্জশিট গ্রহণ শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।
গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় চার্জশিট জমা দেন। চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো.কবীর।
খখ/মো মি


