আজ মঙ্গলবার থেকে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মঙ্গলবার থেকে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হবে। মহাখালীর কড়াইল বস্তি থেকে এই কার্যক্রম শুরু হয়ে পর্যায়ক্রমে দেশের সব বস্তিতে তা চালু করা হবে। বস্তিবাসী সিনোফার্মের টিকা পাবেন।

thai foods

সোমবার রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে টিকা বহনের জন্য ফ্রিজারভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহাখালীর সবচেয়ে বড় বস্তি কড়াইল; সেখান থেকেই শুরু হবে। ওখানে প্রায় ৩ লাখ মানুষ বসবাস করে। তাদের আমরা প্রথমে টিকার আওতায় আনবো। পর্যায়ক্রমে অন্য বস্তিতেও টিকা কার্যক্রম চালু করা হবে। নিবন্ধনের মাধ্যমেই তাদের টিকা দেওয়া হবে। সেখানে স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা থাকবে।

খখ/মো মি

আগেচলে গেলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
পরে‘সারাবিশ্বে কোনো মানুষ যেন করোনা ভ্যাকসিন থেকে দূরে না থাকে’- শেখ হাসিনা