আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গাঙ্গুলি

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বুধবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

thai foods

গত ৯ বছর ধরে এই পজিশনে ছিলেন ভারতের কিংবদ্বন্তী স্পিনার অনিল কুম্বলে। সম্প্রতি তিনি পদত্যাগ করেছেন। এর পরই ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে এই পদে নিয়োগ দিলো আইসিসি।

বিবৃতিতে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার এবং প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটীয় সিদ্ধান্তগুলোকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।’

খখ/মো মি

আগে‘খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে’- শেখ হাসিনা
পরেবানারসের কাশীধামের আদলে সীতাকুণ্ড শঙ্করমঠে প্রতিষ্ঠিত হলো বিশ্বনাথ মন্দির