খাসখবর মহামারী ডেস্ক➤ সারাদেশে আজ ১৩ লাখ ৯৭ হাজার ১৭৬ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। আর এ পর্যন্ত ৫ লাখ ৯ হাজার ২১২ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ এবং ৮২৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছে।
গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে ।
শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ লাখ ২ হাজার ৯৯৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৯৪ হাজার ১৮৩ জনকে। আর আজ ৬৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৮২৭ জন নিয়েছে দ্বিতীয় ডোজ।
দেশে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে মোট ৫ কোটি ৬৪ লাখ ২ হাজার ৫৪৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৩ কোটি ৫৪ লাখ ১৪ হাজার ২৪৪ জন।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
খখ/মো মি


