চট্টগ্রামে পটিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী উপজেলার ২৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ চতুর্থ ধাপে বৃহত্তর চট্টগ্রামে পটিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী উপজেলার ২৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।  

thai foods

মঙ্গলবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এই ইউনিয়নগুলোতে চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়।

পটিয়া উপজেলার ভাটিখাইনে মো. বখতিয়ার, বড়লিয়ায় শাহীনুল ইসলাম সানু, কেলিশহরে সরোজ কান্তি সেন, দক্ষিণ ভূর্ষিতে মোহাম্মদ সেলিম, কচুয়াই এস এম ইনজামুল হক, ছনহরায় মো. সামশুল আলম, শোভনদন্ডীতে এহছানুল হক, ধলঘাটে রনবীর ঘোষ, হাইদগাঁওয়ে মুহাম্মদ ফয়সাল, খরনায় মো. মাহাবুবর রহমান, হাবিলাসদ্বীপে মো. ফৌজুল কবির, কুসুমপুরায় মুহাম্মদ ইব্রাহিম, জিরিতে মোহাম্মদ আমিনুল ইসলাম খান, কাশিয়াইশে আবুল কাসেম, আশিয়ায় মোহাম্মদ হাশেম, জঙ্গলখাইনে মো. গাজী ইদ্রিস ও কোলাগাঁও ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আহমদ নুর।

লোহাগাড়া উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে বড় হাতিয়ায় বিজয় কুমার বড়ুয়া, চুনতিতে মো. জয়নাল আবেদীন, পুটিবিলায় মোহাম্মদ জাহাঙ্গীর হোছেন, চরম্বায় মোহাম্মদ শফিকুর রহমান, পদুয়ায় মোহাম্মদ হারুনুর রশিদ ও কলাউজান ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আব্দুল ওয়াহেজ।

কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে শিকলবাহায় আব্দুল করিম, চরলক্ষ্যায় মোহাম্মদ সোলায়মান, বড়উঠানে মোহাম্মদ দিদারুল আলম ও জুলধা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন হাজী মুহাম্মদ নুরুল হক।

পটিয়া উপজেলার ভাটিখাইনে মো. বখতিয়ার, বড়লিয়ায় শাহীনুল ইসলাম সানু, কেলিশহরে সরোজ কান্তি সেন, দক্ষিণ ভূর্ষিতে মোহাম্মদ সেলিম, কচুয়াই এস এম ইনজামুল হক, ছনহরায় মো. সামশুল আলম, শোভনদন্ডীতে এহছানুল হক, ধলঘাটে রনবীর ঘোষ, হাইদগাঁওয়ে মুহাম্মদ ফয়সাল, খরনায় মো. মাহাবুবর রহমান, হাবিলাসদ্বীপে মো. ফৌজুল কবির, কুসুমপুরায় মুহাম্মদ ইব্রাহিম, জিরিতে মোহাম্মদ আমিনুল ইসলাম খান, কাশিয়াইশে আবুল কাসেম, আশিয়ায় মোহাম্মদ হাশেম, জঙ্গলখাইনে মো. গাজী ইদ্রিস ও কোলাগাঁও ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আহমদ নুর।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দলীয় চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা থাকায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ তিনদিন পিছিয়ে  ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

খখ/মো মি

আগে‘অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ’- শেখ হাসিনা
পরেসাতকানিয়ায় ১৬ মামলার আসামি শিবির ক্যাডার বাঘা কায়সার অস্ত্রসহ গ্রেফতার