‘আসন্ন ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন’-ওসি আনোয়ার হোসেন

সাতকানিয়ায় বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤সাতকানিয়া থানাধীন ২নং খাগরিয়া বিট পুলিশিং এর এক সভা গত ২৪ নভেম্বর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

thai foods

সভায় ওসি আনোয়ার হোসেন বলেছেন,’আসন্ন ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। আমরা এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান।

বিট পুলিশিং এর সভায় প্রধান অতিথি মো. শিবলী নোমান এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপস্থিত এলাকাবাসীকে দিক নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন খাগরিয়া ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩৭
পরে‘রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দিতে চায়’- ড. হাছান মাহমুদ