করোনায় ১দিনে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬১

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।  

thai foods

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের একজন রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের একজন, খুলনা বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন।

খখ/মো মি

আগেচট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা
পরেকমানো হলো এলপিজি গ্যাসের দাম