“দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে লকডাউনের চিন্তাভাবনা নেই”-স্বাস্থ্যমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাই নতুন করে দেশে লকডাউনের চিন্তাভাবনা নেই। 

thai foods

সারাবিশ্বে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ায় বাংলাদেশ লকডাউন হবে কিনা, এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন বেড়ে গেছে। তবে বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই। দেশ ভালো এবং নিরাপদে আছে তাই কোনো বিষয়ে চিন্তার কারণ নেই। বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯৭
পরেচট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন সাতকানিয়া থানার মো.আনোয়ার হোসেন