খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤ সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক অপরাধ পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওসি মো. আনোয়ার হোসেনকে এস্বীকৃতি প্রদান করেন।
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে অপরাধ নির্মূলে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ এসআই হয়েছেন সাতকানিয়া থানার জাকির হোসেন, এএসআই হয়েছেন নাজমুল হাসান এবং এএসআই দীপক চন্দ্র ধর।
মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, ক্লু-লেস মামলার রহস্যজট উদঘাটনসহ নানা ক্যাটাগরিতে এ পুরস্কারের জন্য তাদের মনোনীত করা হয়।
রোববার (৫ নভেম্বর) জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার এসএম রশিদুল হক তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতি
রিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও জেলার থানা সমূহের অফিসার ইনচার্জ(ওসি) রা।
খখ/মো মি


