সিএমপির খুলশী থানায় নতুন ‍ওসি সন্তোষ চাকমা, বন্দর থানায় জাহেদুল কবির

thai foods

খাসখবর প্রতিবেদক, মহানগর ডেস্ক➤চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুটি থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে খুলশী ও বন্দর থানায় দেয়া হয়েছে নতুন ‍ওসি।

thai foods

আজ ৫ নভেম্বর (রোববার) সন্ধ্যায় খুলশী থানায় নতুন ‍অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন সন্তোষ কুমার চাকমা। অন্যদিকে বন্দর থানায় অফিসার ইনচার্জ(ওসি) দায়িত্ব গ্রহণ করেন মো. জাহেদুল কবির

গত ১ ডিসেম্বর (বুধবার) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়।

সিএমপি কমিশনারের স্বাক্ষরিত আদেশে- বহুল আলোচিত মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই পুলিশ পরিদর্শক সন্তোষ কুমার চাকমাকে খুলশী থানার, সিএমপির সিটিএসবি’র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বন্দর থানায় ওসি হিসেবে পদায়ন করে।

দুসপ্তাহ আগে পিবিআই থেকে সিএমপির পুলিশ পরিদর্শক (প্রশাসন) হিসেবে বদলি হন সন্তোষ কুমার চাকমা। ৯ দিনের মাথায় তাকে খুলশী থানায় ওসি হিসেবে পদায়ন করা হলো।

ইতিপূর্বে পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবির কোতোয়ালী থানায় পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বন্দর থানার বিদায়ী ওসি মো. নিজাম উদ্দিন ও খুলশী থানার বিদায়ী ওসি মো শাহীনুজ্জামানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন সাতকানিয়া থানার মো.আনোয়ার হোসেন
পরেকরোনায় ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭