“প্রতিমন্ত্রীর দায়িত্ব হতে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক”-ডা.মুরাদ হাসান

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) নিজ দফতরে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এদিন দুপুরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর লেখা এ পদত্যাগপত্র পাঠান তিনি।

thai foods

নিজ পদ থেকে পদত্যাগের এই পত্রে মুরাদ হাসান উল্লেখ করেছেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৯ মে ২০২১ খ্রি. (২০১৯ খ্রি.) তারিখের ০৪.০০.০০০০.৪২১.৮৪.০০৪.১৯.১৪২ নম্বর স্মারকমূলে আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। আমি অদ্য ০৭.১২.২০২১ খ্রি. তারিখ হতে প্রতিমন্ত্রীর দায়িত্ব হতে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক।

এমতাবস্থায়, আপনার নিকট নিবেদন এই যে, আমাকে অদ্য ০৭.১২.২০২১ খ্রি. তারিখ হতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব হতে অব্যাহতি প্রদানের লক্ষ্যে পদত্যাগ পত্রটি গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছি।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান সাবেক এই প্রতিমন্ত্রী। এখন সেটি প্রক্রিয়া অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। সেই প্রক্রিয়া চলছে। তবে এর আগেই দায়িত্বপ্রদানের তারিখের ভুলটি সংশোধন করে দেওয়া হয়েছে।

খখ/মো মি

আগেএ শীতে ত্বক শুষ্ক হলে কী করবেন?
পরে“তিন মাস ধরে ডা.মুরাদ হাসানের মধ্যে একটু পরিবর্তন দেখা গেছে”-ড. হাছান মাহমুদ