চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাঁশখালী থানার মো. কামাল উদ্দিন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’র স্বীকৃতি পেয়েছেন বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন।

thai foods

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে মনোনীত করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক অপরাধ পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এস্বীকৃতি প্রদান করেন।

৩০ মামলার আসামিসহ দু্র্ধর্য ডাকাত, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, অস্ত্র, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত রবিবার (৫ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এসএম রশিদুল হক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ওসি মো. কামাল উদ্দিনের হাতে তুলে দেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পুলিশ ইন্সপেক্টর মো.কামাল উদ্দিন গত ১৩ অক্টোবর যোগদান করেন।
ওসি মো.কামাল উদ্দিন থানায় যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষতার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এসময় তিনি নিয়মিত স্থানীয়ভাবে সৃষ্ট নানা ধরনের সামাজিক সমস্যা সমাধান, গণ্ডামারায় অবস্থিত দেশের ১,৩২০ মেগাওয়ার্ট এসএস পাওয়ার প্ল্যান্টের নানা ধরনের মালামাল উদ্ধারসহ অপরাধ প্রবণতা রোধে কাজ করেন।

নভেম্বর মাসে ৩০ মামলার আসামি পুইন্যা ডাকাতকে দু’টি অস্ত্রসহ আটক ছাড়াও ১৫ জন সাজাপ্রাপ্ত আসামি, ৬১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৭১ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করা হয়। এসময় ৪৯ হাজার ৮৮০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল,সহকারী পুলিশ সুপার ও জেলার বিভিন্ন থানার ওসিরা।

খখ/মো মি

আগেচট্টগ্রাম নগরীর ষোলশহরে নালায় পড়ে ২৩ ঘণ্টা ধরে নিখোঁজ শিশু কামাল
পরেডা.মুরাদ হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত