খাসখবর জাতীয় ডেস্ক➤রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) তার দফতরে পদত্যাগপত্র জমা দেন মুরাদ হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে কথা উল্লেখ করা হয়।
খখ/মো মি


