করোনায় ১দিনে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩২৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে আবারো করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার দেশে একজনের মৃত্যু হয়েছিল। আর গতকাল পাঁচজনের মৃত্যু হয়। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বেড়েছে।

thai foods

রবিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে গতকাল ছিলো ১৭৭ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে।

যেখানে শনাক্তের হার ১ দশমিক ৫২ আর গতকাল ছিলো ১ দশমিক ১৩ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৮৮ জন যেখানে গতকাল ছিলো ১২২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ২১ থেকে ৩০ বছরের একজন রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের একজন, রাজশাহী দুইজন, বরিশাল একজন ও রংপুরে দুইজন রয়েছেন।

 খখ/মো মি

আগে“যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না”- ড. হাছান মাহমুদ
পরেদেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পেকুয়া থানা পুলিশ