নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু ২০ ডিসেম্বর

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤নতুন নির্বাচন কমিশন গঠনে ২০ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমেই সংলাপের সূত্রপাত হবে।

thai foods

এবিষয়ে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, আগামী রোববার (২০ ডিসেম্বর) সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমেই সংলাপের সূত্রপাত হবে।

তিনি জানান, রাষ্ট্রপতি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩১টি দলের সঙ্গেই আলোচনা হবে। কম সময়ের মধ্যেই এই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এজন্য একদিনে একাধিক দলের সাথে বৈঠক হতে পারে।

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন ইসি নিয়োগ দিতে চায় রাষ্ট্রপতি।

খখ/মো মি

আগেওমিক্রন’ তিন গুণ সংক্রমিত করে এবং মৃত্যুও বাড়াবে
পরেঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ