খাসখবর মহামারী ডেস্ক➤দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৩৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে গতকাল ছিলো ২৯৫ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ। যেখানে গতকাল ছিলো ১ দশমিক ২৯। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৬৯ জন যেখানে গতকাল ছিলো ২৪৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন রয়েছে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগের একজন, রাজশাহী একজন, খুলনায় একজনও রংপুর বিভাগে একজন রয়েছেন।
খখ/মো মি


