এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী
thai foods

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

thai foods

জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী

খাসখবর শিক্ষা ডেস্ক➤মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩.৫৮।

গতবার পাসের হার ছিল ৮২.৮৭ শতাংশ।  এবারের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এরমধ্য পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। অন্যদিকে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৮ শতাংশ।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল প্রকাশ করেন।

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এছাড়া এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশের ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৯ হাজার ৫৩০ জন, রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৫০৯ জন, কুমিল্লায় ১৪ হাজার ৬২৬ জন, যশোর বোর্ডে ৪৬১ জন, চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন, বরিশালে ১০ হাজার ২১৯ জন, সিলেটে ৪ হাজার ৮৩৪ জন, দিনাজপুরে ১৭ হাজার ৫৭৮ জন, ময়মনসিংহ ১০ হাজার ৯২ জন পরীক্ষার্থী রয়েছেন। এছাড়া মাদরাসা বোর্ডে ১৪ হাজার ৩১৩ জন ও কারিগরিতে ৫ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পান।

চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

যেভাবে জানা যাবে ফল 

যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে (‌www.educationboardresults.gov.bd) গিয়ে রোল নাম্বার, পরীক্ষার নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করেও ফল জানা যাবে। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

খখ/মো মি

আগে“রাষ্ট্রপতি সংলাপকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে”-ড. হাছান মাহমুদ 
পরেকরোনায় ১দিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৯৫