১ জানুয়ারি ১দিনে ৮ লাখ ৭৮ হাজার ৭৯৪ ডোজ টিকার প্রয়োগ

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤২০২২ সালের প্রথমদিন ১ জানুয়ারি সারাদেশে ৮ লাখ ৭৮ হাজার ৭৯৪ ডোজ টিকা দেওয়া হয়েছে।

thai foods

পাশাপাশি এখন পর্যন্ত ৩৬ লাখ ৩৯ হাজার ১৫০ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৭১ হাজার ৯১০ জন।

শনিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৪ হাজার ৫৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৭৯৫ জনকে। আর আজ ২ লাখ ১ হাজার ৮১০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১১ হাজার ৬৬৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ৪১ লাখ ৬২২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৭০
পরেশুরু হলো মাসব্যাপী ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা