করোনায় ১দিনে শনাক্ত ৫৫৭ জন, মৃত্যু ১

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১দিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

thai foods

রবিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩০ জনের নমুনা পরীক্ষায় ৫৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন।

এর আগের দিন দেশে করোনায় চারজনের মৃত্যু হয়েছিল এবং ৩৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সেই তুলনায় আজ করোনায় মৃতের সংখ্যা কমলেও শনাক্ত বেড়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া নারীর বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি রংপুর বিভাগের বাসিন্দা।

খখ/মো মি

আগেশুরু হলো মাসব্যাপী ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা
পরেকরোনায় আক্রান্ত হলেন লিওনেল মেসি