করোনায় ১দিনে শনাক্তের হার বেড়ে ৩. ৩৭ শতাংশ, মৃত্যু ৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১দিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্তের হার বেড়ে হয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ।

thai foods

সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় ৬৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ।

এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।

এর আগের দিন দেশে করোনায় একজনের মৃত্যু এবং ৫৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে দুইজন ঢাকা, একজন রাজশাহী ও একজন খুলনা বিভাগের বাসিন্দা।

খখ/মো মি

আগে“একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক”-ওবায়দুল কাদের
পরেতৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার